Homeসারাদেশএলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নড়াইলে পিতা-পুত্রসহ ৫ জন নিহত

Share

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পিতা-পুত্রসহ উভয় পক্ষের ৫জন নিহত হয়েছেন। এসময় সংঘর্ষে ৬/৭ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের ও খলিল শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব সংঘাত চলে আসছিল। এরই জের ধরে সোমবার ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখ গ্রুপের লোকজনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে খলিল শেখ গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ ঘটনাস্থলেই মারা যান এবং খায়ের গ্রুপের ওসিকুর রহমানকে হাসপাতালে নেয়ার পর মারা যান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিবেশ বর্তমানে শান্ত আছে। পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াইলের পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের ধরতে অভিযান চলছে।

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন