Homeস্পোটস ওয়ার্ল্ডক্রিকেটসুখবর! র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা

সুখবর! র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা

Share

সুখবর! র‍্যাংকিংয়ের ভিত্তিতে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ওই আসরে র‌্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে ।

বিশ্বকাপের আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের খেলার বিষয়টি আগে থেকেই নিশ্চিত।

এছাড়া ২০২৬ বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেওয়ায় ভারত, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকারও ওই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বলে জানানো হয়েছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন