Homeক্যাম্পাসনতুনদের বরণ, বিদায়ীদের সম্মান : যবিপ্রবি সিডিএম বিভাগের দিনভর উৎসব

নতুনদের বরণ, বিদায়ীদের সম্মান : যবিপ্রবি সিডিএম বিভাগের দিনভর উৎসব

ভৌগোলিক অবস্থান, নিম্নভূমি ব-দ্বীপীয় ভূ-প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ। এই দেশে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়সহ নানাধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায় দেখা যায়।

Share

বর্ণাঢ্য র‌্যালি, নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০৪ এপ্রিল) সকাল ১১ টায় সিডিএম বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ভৌগোলিক অবস্থান, নিম্নভূমি ব-দ্বীপীয় ভূ-প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দুর্যোগপ্রবণ দেশ। এই দেশে ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়সহ নানাধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায় দেখা যায়।

তোমরা যারা এই বিভাগে অধ্যয়নরত আছো তোমাদের নতুন নতুন আইডিয়া, জ্ঞান ও গবেষণার মধ্য দিয়ে এই দেশের মানুষ এসব দুর্যোগ মোকাবিলা করার সাহস ও পূর্ব ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। এজন্য তোমাদের আরও গবেষণামূখী হতে হবে। সময়ের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে নিজেদের ক্যারিয়ার গঠনের পাশাপাশি দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তোমাদের গবেষণার মধ্য দিয়ে দেশ তথা বিশ্ব দুর্যোগ মোকাবিলায় আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।

সিডিএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএফটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, এফই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম, সিডিএম বিভাগের শিক্ষার্থী স্মৃতি সরকার, স্নিগ্ধা শারমিন, রিফাত হোসেন, আতিকুর রহমান, তিথি রানি বিশ্বাস, অরন্যসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক নাফিসা নুরী ইসলাম, প্রভাষক মুহাম্মদ আবু সাইদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সিডিএম বিভাগের শিক্ষার্থী সৌমেন চৌধুরি শুভ ও অনিকা তাবাসসুম অর্পি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন