Homeযশোর খবরযশোরে বোতলে পেট্রোল! সন্দেহজনকভাবে ধরা পড়ল যুবক

যশোরে বোতলে পেট্রোল! সন্দেহজনকভাবে ধরা পড়ল যুবক

শনিবার রাতে যশোরে স্থানীয়দের সতর্কতায় আটক হন এক যুবক, যার কাছে পাওয়া যায় বোতলে ভরা ২৪ লিটার পেট্রোল। মোটরসাইকেলে ঘুরে ঘুরে পেট্রোল কেনার বিষয়টি নজরে আসতেই সন্দেহ তৈরি হয়।

Share

যশোরে শনিবার রাতে ২৪ লিটার পেট্রোলসহ মুজিবর রহমান নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।

যশোর কোতয়ালি থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মুজিবর রহমান নামে ওই যুবক মোটরসাইকেলে করে বিভিন্ন পাম্পে বোতলে করে পেট্রোল ক্রয় করছিলেন।

শনিবার রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল ক্রয় করার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা তার মোটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৫ বোতলে রাখা ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। পরে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন