Homeযশোর খবরযশোরে গভীররাতে অভিযান! অস্ত্র ব্যবসায়ীর বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৪

যশোরে গভীররাতে অভিযান! অস্ত্র ব্যবসায়ীর বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ৪

Share

যশোরে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ‘অস্ত্র ব্যবসায়ী’ আরিফের স্ত্রী, ভাইসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীররাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়া আরিফের বাড়িতে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এই অস্ত্র-গুলি উদ্ধার করে।

এসময় আরিফ পালিয়ে যায়। তবে তার স্ত্রী লোপা খাতুন (৩২), ভাই জাকির হোসেন সাগর (৫২), আরেক ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫) আটক করে যৌথবাহিনী।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে।

রাত দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাড়িতে অভিযান চালিয়ে দুইটি ইউএসএ-র তৈরি পিস্তল ও দুইটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দ্ইুটি চাপাতি, দুইটি চায়না ব্যাটন স্টিক, দুইটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র‌্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুইটি অ্যান্ড্রয়েডফোন উদ্ধার করা হয়। রোববার (৮ ফেব্রæয়ারি) ভোর ৪টার দিকে আটককৃতদের এবং উদ্ধারকৃত সকল আলামত থানায় হস্তান্তর করেছে।

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন