Homeযশোর খবরঅভয়নগরে ১২টি ককটেলসহ হত্যা মামলার আসামি আটক

অভয়নগরে ১২টি ককটেলসহ হত্যা মামলার আসামি আটক

Share

যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিজুল শেখ নামে এক যুবককে ১২টি ককটেলসহ আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।

বুধবার দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর ও আঙিনা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিজুল শেখ ওই গ্রামের সফারত শেখের ছেলে।

র্যাবের একটি সূত্র জানায়, ওই গ্রামে এখনো অভিযান চলছে। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র্যাব আরও জানায়, আটক আজিজুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। এসব ককটেল কি কাজের জন্য সংরক্ষন করা হয়েছিলো তা নিয়ে অনুসন্ধান চলছে।

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন