যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

যশোরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আকস্মিক তেলপাম্প পরিদর্শনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি পাম্পকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত মনির উদ্দিন তেলপাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাম্পে থাকা বিদেশি মবিলে আমদানিকারকের সিল না থাকা এবং দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকার মনির উদ্দিন ফিলিং স্টেশন ও যাত্রীক পেট্রোলিয়াম সার্ভিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাম্প দুটির তেল মজুদ, আমদানি ও বিক্রির রশিদপত্র খতিয়ে দেখেন এবং বিভিন্ন অসঙ্গতি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এদিকে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংকটের গুজব ও অতিরিক্ত মজুদের প্রবণতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাম্প মালিকদের দাবি, ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও পেট্রোল ও অকটেনের ঘাটতি রয়েছে। ফলে অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে।

তবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি চালকদের উদ্দেশ্যে অহেতুক আতঙ্কিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করার আহ্বান জানান।

Images 10000 03
যশোরে প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর তেলপাম্পে অভিযান,জরিমানা

যাত্রীক ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইকরাম হোসেন জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবং কিছু চালকের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতায় সাধারণ ভোক্তারা ভোগান্তিতে পড়ছেন।

প্রতিমন্ত্রীর এ ঝটিকা পরিদর্শন ও পরবর্তী অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের আশা, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তেলপাম্পে অনিয়ম কমবে এবং বাজার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

লেটেস্ট আপডেট

আইএসএলে ২০০০ কোটি টাকার ঝড়! নতুন বিডে বদলে যাবে ভারতীয় ফুটবল

ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)...

হ্যানয়ের ট্রেন স্ট্রিট: বিপজ্জনক সেলফির স্বর্গ কি বন্ধ হতে চলেছে?

ভাবুন তো, আপনি নিশ্চিন্তে বসে কফি খাচ্ছেন। হঠাৎ করেই...

পুতিনের ঘনিষ্ঠ বন্ধু? পরমাণু বিজ্ঞানী নির্মল কুমার দাশের জীবনকাহিনী

বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া অনেক প্রতিভাবান মানুষের গল্প আমরা...

অন্তর্বর্তী সরকারকে দেওয়া রহস্যময় অফার ফাঁস করলেন আসিফ মাহমুদ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে ‘ডিপ স্টেট’...

আকাশ কালো কেন? হাজার কাকের রহস্যে আতঙ্কিত তেল আভিভ!

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ইজরায়েলের অন্যতম ব্যস্ত শহর...

বাছাই সংবাদ

৫০ পয়সার আইসক্রীম! আশির দশকের গ্রামবাংলার অবিশ্বাস্য গল্প

আশির দশক ছিল এমন এক সময়, যখন গ্রামবাংলার গরমের...

যশোর বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি! আসল ঘটনা কী?

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে যশোরের মণিহার চত্বরে...

তেলের সংকট নেই, দামও বাড়বে না—যশোরে প্রতিমন্ত্রী অমিতের বার্তা

জনস্বার্থে জ্বালানি তেলের দাম সরকার বাড়াবে না, জানিয়ে অতিরিক্ত...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি