Homeগণমাধ্যমইসরায়েলি হামলায় নিহত ৩ সাংবাদিক—অন্ত্যেষ্টিতে মানুষের ঢল, উত্তাল লেবানন

ইসরায়েলি হামলায় নিহত ৩ সাংবাদিক—অন্ত্যেষ্টিতে মানুষের ঢল, উত্তাল লেবানন

Share

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সকালে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।

নিহত তিনজন হলেন, আলী শোয়েব, ফাতিমা ফেতোনি এবং মোহাম্মদ ফেতোনি।

হেজবুল্লাহর সহযোগী লেবানিজ টেলিভিশন স্টেশন আল মানারের একজন সুপরিচিত রিপোর্টার ছিলেন আলী শোয়েব।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তাকে হেজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের একজন “সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেছে।

কিন্তু তিনি সংগঠনটিতে কোনো সামরিক ভূমিকা পালন করেছিলেন এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি আইডিএফ।

ফেতোনি পরিবারের দুই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি।

ফাতিমা ফেতোনি আল-মায়াদিন চ্যানেলের একজন সংবাদদাতা ছিলেন এবং তার ভাই মোহাম্মদ ফেতোনি একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সাংবাদিক হত্যার এ ঘটনাকে একটি ‘প্রকাশ্য অপরাধ’ হিসেবে নিন্দা করেছেন, যা ‘আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে’।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন