Homeসারাদেশখুলনায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, আহত ৪

খুলনায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, আহত ৪

Share

খুলনায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর খান জাহান আলী থানাধীন আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। তবে স্থানীয়দের ভাষ্য রেল ক্রসিংটি অরক্ষিত ছিল।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, স্থানীয় মশিয়ালী গ্রামের একটি মাঠে ক্রিকেট অনুশীলন শেষে পার্শ্ববর্তী শিরোমনি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন চার যুবক।

পথিমধ্যে আফিলগেটের কাছে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে তাদের প্রাইভেটকারের ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা চারজন আহত হয়।

তাদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। অমিত (২০), সামি (২১) ও মিম (২২)। তারা সবাই শিরোমনি গ্রামের বাসিন্দা। অমিত ও সামিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মিমসহ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খুলনা রেলওয়ে থানার ওসি ফেরদৌস ইসলাম খান জানান, দুর্ঘটনার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে সেটিও পুলিশ তদন্ত করছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন