যশোর সদরে উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল বসুন্দিয়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ খানের ছেলে। বিকেলে তাকে যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদককে আটকের মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে গত ৮ আগস্ট সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় পরের দিন শনিবার তাদের বিরুদ্ধে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করা হয়েছে।
ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই ঘটনার সাথে রাসেলের সম্পৃত্ততার বিষয়টি উঠে আসায় ওই মামলায় সন্দেহভাহন আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.
