Homeযশোর খবরমধ্যরাতে পুলিশি অভিযান: শংকরপুরে সন্ত্রাসী গ্রুপের ৩ জন ধরা

মধ্যরাতে পুলিশি অভিযান: শংকরপুরে সন্ত্রাসী গ্রুপের ৩ জন ধরা

Share

যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শংকরপুর মেডিকেল কলেজপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর,বটতলা এলাকার মিজানুর রহমানের ছেলে ইমন হোসেন এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার আলমগীর সিদ্দিকীর ছেলে শাহনাম সিদ্দিকী লাবিব।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান বলেন,গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে যশোর রেলস্টেশন এলাকা থেকে অন্তরকে আটক করা হয়।

তিনি শংকরপুর এলাকায় সংঘটিত একটি লুটের মামলার প্রধান আসামি। গত সপ্তাহে ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদার দাবিতে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল,গাড়ির কাগজ ও পাসপোর্টসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়। এর আগে একই মামলায় জিসান নামে আরেকজনকে আটক করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান জানান,একই রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের সড়কে অভিযান চালিয়ে ইমন ও লাবিবকে আটক করা হয়। এ সময় অনিকসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

আটক দুজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে অনিক গ্রুপের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় দ্রুত বিচার আইনে আলাদা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন