Homeযশোর খবরযশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আরও মৃত্যু

যশোরে পিকআপের চাপায় শ্রমিক নিহত, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে আরও মৃত্যু

Share

যশোরের মণিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।


প্রথম ঘটনায়, মণিরামপুর পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক শ্রমিক নিহত হন। তিনি উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে আলীম বাইসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে মণিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

পরে পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক যানটি পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

অন্যদিকে, কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সামনে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত অপর দুইজনের চিকিৎসা চলছে।


ঘটনার পর কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন