Homeযশোর খবরযশোরে যৌথ অভিযান: গ্রাম থেকে বাজার পর্যন্ত অস্ত্রের গোপন ঘাঁটি ফাঁস!

যশোরে যৌথ অভিযান: গ্রাম থেকে বাজার পর্যন্ত অস্ত্রের গোপন ঘাঁটি ফাঁস!

Share

যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে পৃথক অভিযানে যৌথবাহিনী গ্রেনেড, পিস্তল ও অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে। বাঘারপাড়া ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া গ্রামে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালানো হয়।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে পুলিশ ও সেনার একটি দল চুন্নু মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১০টি গ্রেনেড, ৩টি আমেরিকার তৈরি পিস্তল, ১৯ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ১টি ছুরি ও ১টি খুর উদ্ধার করা হয়। তবে অস্ত্র মালিক রায়হান মোল্লা (২৮) পালিয়ে যায়।ওসি জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকা থেকে রাকিবুল সরদার (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, অভিযানে তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের খোসা, ৯টি পিস্তলের খোসা, ১টি শর্টগান ব্যারেল, ১ রাউন্ড শর্টগানের গুলি, ৪টি চাকু, ১টি কুড়াল এবং ৩ পিস ইয়াবার কাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে ৩টি পাসপোর্ট, ২টি স্মার্টফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড এবং ১টি মেমোরি কার্ডও জব্দ করা হয়।

ওসি জানান, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে আদালতের মাধ্যমে রাকিবুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন