Homeযশোর খবরযশোর বাঘারপাড়া থেকে উদ্ধার করা গ্রেনেড ধ্বংস করেছে বোমা ডিসপোজাল টিম

যশোর বাঘারপাড়া থেকে উদ্ধার করা গ্রেনেড ধ্বংস করেছে বোমা ডিসপোজাল টিম

Share

যশোরের বাঘারপাড়ার দড়িহাগড়া পূর্বপাড়ায় চুন্নু মিয়ার ছেলে রায়হানের (২৭) বাড়ি থেকে উদ্ধার করা গ্রেনেড সাদৃশ্য বস্তু ধ্বস করেছে সেনাবাহিনীর বোমা ডিসপেজাল টিম। গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত সেনাবাহিনী ও যৌথ বাহিনীর সদস্যরা টানা ৮ ঘন্টা অভিযান চালায়।

এ সময় রায়হানের ঘর তল্লাশি করে ঘরের মধ্যে রাকা একটি স্টিলেন ট্রাংকের ভেতর থেকে ৪ টি বিদেশি পিস্তল, ৭ টি ম্যাগাজিন, ১ টি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড অ্যামোনিশন ( গুলি), ১০ টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বোমা, ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, ৫ টি মোবাইল, ৬ টি সীম কার্ড, ১ টি চার্জার সদৃশ ডিভাইস, ৫ টি সিসিটিভি ক্যামেরা, ০২ টি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করে।

পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে।

এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করে। এই শ্বাসরুদ্ধকর অভিযানটি ৮ ঘন্টারও অধিক সময় ধরে পরিচালিত হয়ে রাতসাড়ে ১২টার দিকে চূড়ান্তভাবে শেষ হয়।

সেনাবাহিনীর বাঘারপাড়া ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ‘তারা ধারণা করছে নির্বাচন পূর্ববর্তী সময়ে দেশের আইন-শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র-গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল।

পলায়নরত আসামী রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলছে এই অভিযান নির্বাচন পূর্ববর্তী সময়ে যেকোন ধরণের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রাখবে বলে আমরা আশাবাদী।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের আইন-শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন