Homeক্যাম্পাসযবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন : আবেগঘন মুহূর্তে ভরপুর ক্যাম্পাস

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস উদযাপন : আবেগঘন মুহূর্তে ভরপুর ক্যাম্পাস

Share

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, যশোর শহরস্থ বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার যবিপ্রবির মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ক্ষণে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।

সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে যশোর শহরের মণিহারে বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, প্রক্টর অধ্যাপক ড. এস. এম. নুর আলমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন