Homeযশোর খবরনড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন; যাত্রীরা সবাই অক্ষত

নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন; যাত্রীরা সবাই অক্ষত

Share

যশোর নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। তবে বাসটির সকল যাত্রীরা অক্ষত রয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এতে দেখা যায়, বাসটি দাউদাউ করে জ্বলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস নামে বাস ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। পতিমধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁচ্ছালে ইঞ্জিনে আগুন ধরে যায়। মহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।

এরপর বাসটিতে বিকট শব্দ হয়ে বন্ধ হয়ে গেলে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁচ্ছে প্রায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানিয়েছে, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিলেন বাস মালিকদের। তারপরেও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন