Homeযশোর খবরযশোরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার!

যশোরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত কোয়ার্টার থেকে ১১টি ককটেল উদ্ধার!

Share

যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে যশোর রেলওয়ের একটি পরিত্যাক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে ককটেলগুলি উদ্ধার করে তারা।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গেল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যশোর রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ারসংলগ্ন রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝে থেকে কসটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করে তারা। উদ্ধারকৃত ককটেলগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন