নড়াইলের দুটি সংসদীয় আসনেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের সকাল উপেক্ষা করেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে।
নড়াইল-১ এবং নড়াইল-২ আসনের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল জুড়ে র্যাব-৬, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে। ভোট কেন্দ্র গুলোতে মোতায়েন রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ।
কেন্দ্রগুলোতে নারী এবং বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নড়াইল-২ আসনে একই কেন্দ্রে ভোট দিলেন স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী মোঃ মনিরুল ইসলাম এবং জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আতাউর রহমান। এছাড়া নড়াইল-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলম ভোট দিয়েছেন।
নড়াইল জেলায় এবার মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৩৭ হাজার ৯২৬ জন এবং নারী ৩ লাখ ৩৮ হাজার ৭৭১ জন। দু’টি আসনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা একই সাথে ‘জুলাই সনদ’ সংস্কার বিষয়ক গণভোটেও তাদের মতামত প্রদান করবেন।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

