যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট-আইইডি যশোর কেন্দ্রের আয়োজনে জ্ঞান এবং বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় যশোর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনা মাইকেল মধুসূদন দত্ত ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান বায়েজিদ মাহমুদ অভি।
কর্মশালায় প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের হোসেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিতর্ক পরিচালনা পর্ষদের আহবায়ক হাবিবুর রহমান মিলন, যশোর কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মিনারা আক্তার, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বুলবুল নাহার, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার প্রমুখ।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

