Homeযশোর খবরনিউমার্কেট থেকে হারানো ব্যাগ, সাতমাইলে উদ্ধার

নিউমার্কেট থেকে হারানো ব্যাগ, সাতমাইলে উদ্ধার

একজন নারীর হারানো স্বর্ণালংকার, আর পুলিশের নিরলস চেষ্টা—শেষ পর্যন্ত মিলল সুখবর। যশোর সদর এলাকায় হারিয়ে যাওয়া গয়না উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয় পুলিশ।

Share

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এতে ভুক্তভোগী স্বর্ণালংকার ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের কন্যা জেসমিন নাহার (৩০), চলতি বছরের গত ২৩ মার্চ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করেন, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে যশোর নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশাযোগে শহরের বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে পৌঁছালে তার সাথে থাকা গোলাপি রঙের ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়।

হারানো ব্যাগে ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কিছু নগদ টাকা ও একটি বাংলালিংক সিম ছিল।

জিডির পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সদর পুলিশ ফাঁড়ির এএসআই শেখ আঃ বাতেনকে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনা এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নূর-উন-নবী ও এএসআই শেখ আঃ বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম গঠন করেন। তারা ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে যশোর সদরের সাতমাইল এলাকা থেকে হারানো স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পরে ৫ এপ্রিল যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর নিকট হস্তান্তর করেন। এ সময় যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় জেসমিন নাহার স্বর্ণালংকার ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন