যশোরে ইয়াবা সেবনের পর মাতলামি! ৩ যুবকের জেল ও জরিমানা

যশোরের অভয়নগরে ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্র্চ) দিনগত রাত ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের জিয়া বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২), একই গ্রামের আবুল শেখের ছেলে রাব্বি শেখ (২২) ও আসলাম হোসেন গাজীর ছেলে সাজিদ আরমান (২৩)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামির অভিযোগে হাসিব বিশ্বাস, রাব্বি শেখ ও সাজিদ আরমান নামে তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে বুধবার (১ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর শান্তি শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতবেক তিন যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।’

লেটেস্ট আপডেট

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাস্তার পিচ উঠছে হাতে ঘষলেই!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অভ্যন্তরে একটি সড়কের...

যশোর ইনস্টিটিউটের নির্বাচনেলড়াইয়ের প্রস্তুতি দুই পরিষদের

শত বছরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি...

আধুনিক সুবিধায় নতুন করে তৈরি হচ্ছে যশোর কোতোয়ালি থানা

ভেঙ্গে ফেলা হচ্ছে যশোর শহরের কোতোয়ালি মডেল থানার পুরাতন...

মধ্যরাতে পুলিশি অভিযান: শংকরপুরে সন্ত্রাসী গ্রুপের ৩ জন ধরা

যশোর শহরের শংকরপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অনি ওরফে অনিক...

আবারও বাড়লো স্বর্ণের দাম! ভরি ছাড়ালো ২ লাখ ৪৭ হাজার

বাংলাদেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে, যা...

বাছাই সংবাদ

আজ সন্ধ্যায় ঝড়-বৃষ্টি! রংপুর, সিলেটসহ ৪ অঞ্চলে জরুরি সতর্কবার্তা

বাংলাদেশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এখন আর নতুন কিছু নয়।...

যুদ্ধের নতুন রূপ? প্রযুক্তি কোম্পানিগুলোই এখন ‘লক্ষ্যবস্তু’!

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক এক ঘোষণায়...

ভবিষ্যতের সুপারস্টার? বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙা পারফরম্যান্স!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা Indian Premier League (আইপিএল) মানেই...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি