Homeযশোর খবরযশোর ইনস্টিটিউটের নির্বাচনেলড়াইয়ের প্রস্তুতি দুই পরিষদের

যশোর ইনস্টিটিউটের নির্বাচনেলড়াইয়ের প্রস্তুতি দুই পরিষদের

Share

শত বছরের ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া দু’জন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে। মঙ্গলবার রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের এই চিত্র উঠে এসেছে। নির্বাচনের মূল লড়াইয়ে থাকছে এ জেড এম সালেক নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন পরিষদ’ এবং আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বাধীন ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’।

যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য সহকারী কমিশনার নাইমুর রহমান নাইম জানান, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে মোট ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৪৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ৫ এপ্রিল বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর তফসিল ঘোষিত অন্যান্য প্রক্রিয়া শেষে করে আগামী ২৪ এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা জানান, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুজন স্বতন্ত্রসহ পৃথক দুটি পরিষদের ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এ জেড এম সালেক নেতৃত্বাধীন ‘সংস্কার ও উন্নয়ন পরিষদের’ ২৩ জন এবং আনিসুজ্জামান পিন্টুর নেতৃত্বাধীন ‘পরিবর্তন ও উন্নয়ন’ পরিষদের ২১ জন প্রার্থী রয়েছেন। দুটি পরিষদই মনোনয়নপত্র প্রত্যাহারের সময় অতিরিক্ত প্রার্থী প্রত্যাহার করে ২০ জনের প্যানেল নিয়ে মূল লড়াইয়ে অবতীর্ণ হবে। এই দুই পষিদের বাইরে স্বতন্ত্র হিসেবে লড়াইয়ে নামছেন মাহাবুবুর রহমান ও নূরুন্নবী।

পরিষদ প্রধান এ. জেড. এম সালেক স্বপনের নেতৃত্বাধীন ২০ পদের বিপরীতে রয়েছেন ২৩ জন প্রার্থী। এই পরিষদে অন্যান্যরা হলেন অ্যাড. মাহামুদুল হাসান বুলু, সানোয়ার আলম খান দুলু, মুস্তাফিজুর রহমান কবীর, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, ড. শাহনাজ পারভীন, জুলফিকার হাসান মাসুম, হাচিনুর রহমান, রায়হান সিদ্দিকী প্রবাল, অ্যাড. আবুল কায়েস, আক্তারুজ্জামান, শাহাবুদ্দীন সাবু, ইমরান সাদিক, আলমগীর হোসেন বাবু, সৈয়দ শাহজাহান খোকন, ইবাদত খান, জিল্লুর রহমান মানিক, চঞ্চল সরকার, অজয় দত্ত, কাসেদুজ্জামান সেলিম, সাকিব সামরান, সায়েদা বানু শিল্পী ও ফারুখ আহম্মদ সিদ্দিকী (চন্দন)।

পরিষদ প্রধান এ. জেড. এম সালেক স্বপন জানিয়েছেন, যশোর ইনস্টিটিউটের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যহত রাখার প্রতিশ্রæতি নিয়ে তারা লড়াইয়ে নেমেছেন। তাদের প্রত্যাশা ইনস্টিটিউটের সদস্যরা তাদের পরিষদের উপরে পূর্ণ আস্থা রাখবেন এবং তাদের পরিষদকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

অপরদিকে পরিষদ প্রধান আনিসুজ্জামান পিন্টু নেতৃত্বে ২০ একটি পদের বিপরীতে ২১ সম্ভাব্য প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এই পরিষদে অন্যান্যরা হলেন আবুল হাসিম রেজা, মঞ্জুর কাদের মঞ্জু, শাহাবুদ্দীন, ফেরদৌস হোসেন আলমগীর, জাকির হোসেন, এস. এম. তোজাম্মেল হক, শারমিন সুলতানা, বদরুজ্জামান, নাছিম উদ্দিন খান, নূর-ই-আলী-নূর-মামুন, জুবায়ের হোসেন, শেখ সাদী হ্যাভেন, হাসেম আলা, হাবিবুর রহমান রুবেল, মোহাম্মদ আব্দুল খালেক, নাসির উদ্দীন মিঠু, মমতাজ খাতুন, আবুল কালাম কালাম আজাদ, তরিকুল ইসলাম ও সালমান হাসান।

পরিষদ প্রধান আনিসুজ্জামান পিন্টু জানিয়েছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে তারা ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। সদস্যরা ইনস্টিটিউটকে আরও গতিশীল করতে তাদের উপর ভরসা রাখবেন এবং ভোটে বিজয়ী করবেন বলে তারা প্রত্যাশা করছেন।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন