আগামী ৪ এপ্রিল যশোর গণহত্যা দিবস উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

যশোরে আগামী ৪ এপ্রিল ‘যশোর গণহত্যা দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪টায় মৈত্রী ভলান্টিয়ার্স অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইকবাল কবির জাহিদ। সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সদর উপজেলা আহ্বায়ক নজরুল ইসলাম, আফজাল হোসেন দদুল, হারুন অর রশীদ, সাজেদ রহমান বকুল, রিয়াদুর রহমানসহ অনেকে।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ৪ এপ্রিল সকাল ৯টায় শংকরপুর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া একই দিন বিকাল ৪টায় টাউন হল ময়দানে শহীদদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হবে।

এ সময় ‘গণহত্যা দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়। এতে হারুন অর রশীদকে আহ্বায়ক এবং রিয়াদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

সভায় বক্তারা যশোর গণহত্যার শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

লেটেস্ট আপডেট

যুদ্ধের নতুন রূপ? প্রযুক্তি কোম্পানিগুলোই এখন ‘লক্ষ্যবস্তু’!

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠছে। সাম্প্রতিক এক ঘোষণায়...

ভবিষ্যতের সুপারস্টার? বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙা পারফরম্যান্স!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা Indian Premier League (আইপিএল) মানেই...

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারী: তালিকা চেয়ে আইনি নোটিশ!

বাংলাদেশের স্বাধীনতার পেছনে যে আত্মত্যাগ লুকিয়ে আছে, তা শুধু...

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

বাছাই সংবাদ

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি