যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, মারধর এবং দেশত্যাগের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অজয় কুমার মিত্র।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার ঢাকুরিয়া গ্রামে পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় ১ একর ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৯৩ বছর ধরে তাদের দখলে রয়েছে। তবে প্রতিপক্ষ মফিজুর গং ১৯২৭ সালের রেকর্ডে অবৈধভাবে নাম অন্তর্ভুক্ত করে এবং ২০০২ সালে আদালতে মামলা দায়ের করে, যা ২০১২ সালে খারিজ হয়। এরপরও বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে স্থানীয় সালিশের মাধ্যমে তা প্রতিহত করা হয়। কিন্তু এরপরও বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত থাকে।

সর্বশেষ গত ৩০ মার্চ সকাল ৯টার দিকে ঝড়ে ভেঙে পড়া গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এ সময় মফিজুর ও তার সহযোগীরা দা, কুড়াল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে অজয় কুমার মিত্রসহ তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাদের দেশত্যাগ করে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। অন্যথায় হত্যা ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ঘটনার পর তিনি মনিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে অজয় কুমার মিত্র ছাড়াও অলোক কুমার মিত্র, অসীম কুমার মিত্র, রীতা মিত্র, সুপ্রীতি মিত্র, বন্ধন মিত্র, ঐশিক মিত্র, বাপন মিত্র, আনোয়ার হোসেন গাজী, তরিকুল ইসলাম, অনিমেষ বসুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগী পরিবার।

লেটেস্ট আপডেট

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

খারগ দ্বীপ দখলের পরিকল্পনা: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ভেতরের গল্প

পারস্য উপসাগরের মাঝখানে ছোট একটা দ্বীপ, কিন্তু গুরুত্ব এত...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

বাছাই সংবাদ

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

যশোরে তেল পাম্প থেকে জোরপূর্বক তেল নেয়ার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের...

জুলকারনাইন সায়েরের বিস্ফোরক প্রশ্ন: স্বাস্থ্যখাতে কী ঘটেছিল আসলে?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও স্বাস্থ্যখাতের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন...

লাইভ ম্যাচে হাঁটু গেড়ে প্রোপোজ, কিন্তু আংটি উধাও!

ক্রিকেট শুধু খেলা নয়, অনেক সময় এটি আবেগ, ভালোবাসা...

বাংলাদেশে মব কালচার বন্ধ! স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে “মব কালচার” বা গণপিটুনি এবং বিশৃঙ্খল...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি