কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে মোট ৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

একই সঙ্গে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখ (৫৫)-এর কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)-এর কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জব্দকৃত মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

লেটেস্ট আপডেট

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

খারগ দ্বীপ দখলের পরিকল্পনা: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ভেতরের গল্প

পারস্য উপসাগরের মাঝখানে ছোট একটা দ্বীপ, কিন্তু গুরুত্ব এত...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

বাছাই সংবাদ

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

যশোরে তেল পাম্প থেকে জোরপূর্বক তেল নেয়ার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের...

জুলকারনাইন সায়েরের বিস্ফোরক প্রশ্ন: স্বাস্থ্যখাতে কী ঘটেছিল আসলে?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও স্বাস্থ্যখাতের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন...

লাইভ ম্যাচে হাঁটু গেড়ে প্রোপোজ, কিন্তু আংটি উধাও!

ক্রিকেট শুধু খেলা নয়, অনেক সময় এটি আবেগ, ভালোবাসা...

বাংলাদেশে মব কালচার বন্ধ! স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে “মব কালচার” বা গণপিটুনি এবং বিশৃঙ্খল...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি