নড়াইলের ভয়াবহ রাত: ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা, চালক গ্রেপ্তার

নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিহত নাহিদ সরদার (৩৩) কালিয়া উপজেলার পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। নড়াইলে চলমান তেল সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন।

এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

রাত ২টার দিকে ডিউটি শেষ করে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে নড়াইল জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা ট্রাকসহ আত্মগোপনে চলে যায়। তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি চৌকস দল আজ যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়।

আজ রোববার সন্ধ্যায় র্যাব-৬ এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্প ইনচার্জ এসব তথ্য জানান।

লেটেস্ট আপডেট

এবার হলফনামা দিয়ে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

একসময় ব্যালটে সিল মারা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ছাবের...

রোহিতের ঝড়ে উড়ল KKR : ২২০ রানও বাঁচাতে পারল না নাইটরা!

আইপিএল ২০২৬-এর শুরুতেই এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই...

ব্রিটিশ বনাম বাঙালি! নিউ মার্কেট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের কাহিনি

কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা নিউ মার্কেট শুধু একটা বাজার...

খুলনায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, আহত ৪

খুলনায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছে।...

যশোরে তেল লুকিয়ে সরবরাহ বন্ধ! ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে...

বাছাই সংবাদ

সিসি ক্যামেরায় ধরা পড়ল তেল সিন্ডিকেট! যুবদলের নাম ব্যবহার করে প্রতারণা

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের...

ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় মানুষ! আমেরিকা জুড়ে বড় আন্দোলনের চিত্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান...

ইসরায়েলি হামলায় নিহত ৩ সাংবাদিক—অন্ত্যেষ্টিতে মানুষের ঢল, উত্তাল লেবানন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি