পদ্মা নদী থেকে বাস তোলা হচ্ছে! কতজন নিখোঁজ?

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী বাসটি ক্রেনের সাহায্যে ধীরে ধীরে তোলা হচ্ছে। বুধবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দিয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

উদ্ধার সংশ্লিষ্টরা জানান, ক্রেন দিয়ে বাসটির সামনের অংশ ইতোমধ্যে পানির ওপর তোলা হয়েছে। বাসের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতর থেকে স্কুলব্যাগ, জুতা-স্যান্ডেল, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী ভেসে উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দৌলতদিয়া ঘাটে একটি পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

Images 10000 07
পদ্মা নদী থেকে বাস তোলা হচ্ছে! কতজন নিখোঁজ?

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের দুইজন ডুবুরি, দুইজন সহকারী ডুবুরি এবং পাঁচ সদস্যের একটি দল কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলও প্রায় এক ঘণ্টা পর উদ্ধার কার্যক্রম শুরু করে।

বাসের যাত্রী আবদুল আজিজুল জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে বাসে উঠেছিলেন। দুর্ঘটনার পর তিনি সাঁতরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান এখনও নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে পড়ার পর খুব অল্প সংখ্যক যাত্রীই সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

লেটেস্ট আপডেট

পদ্মা নদীর ভয়াবহ ট্র্যাজেডি! এখন পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি তোলা...

আজ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।...

মহাসড়কে অবৈধ পেট্রোল বিক্রি: যশোরে ভাইরাল ভিডিওতে তোলপাড়

যশোর-ঝিনাইদহ মহাসড়কে দিনের আলোয় চলছিল অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির...

ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাতিল! তেহরানের সামনে যুদ্ধের কাউন্টডাউন শুরু?

বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের...

ইজরায়েলের আয়রন ডোম কি ভেঙে পড়ছে? ইরানের ক্ষেপণাস্ত্রে বড় প্রশ্ন!

ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের...

বাছাই সংবাদ

পদ্মা নদীর ভয়াবহ ট্র্যাজেডি! এখন পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি তোলা...

আজ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।...

মহাসড়কে অবৈধ পেট্রোল বিক্রি: যশোরে ভাইরাল ভিডিওতে তোলপাড়

যশোর-ঝিনাইদহ মহাসড়কে দিনের আলোয় চলছিল অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির...

দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ ট্র্যাজেডি, ৪০ যাত্রীসহ বাস নদীতে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে গেল এক মর্মান্তিক...

যশোরে ঈদে জুতা কেলেঙ্কারি! লিবার্টি সু কোম্পানির ভয়ংকর প্রতারণা ফাঁস

এবার ঈদে যশোরে লিবার্টি সু কোম্পানির প্রতারণা শিকার হয়েছে...

টানা ১১ বছর রেকর্ড গরম! বিশ্ব কি ধ্বংসের পথে?

গত এক দশক যেন আমাদের চোখের সামনে ধীরে ধীরে...

IPL-এর গোপন ইতিহাস ফাঁস! ১০ বছর আগে কেন শুরু হয়নি এই লিগ?

ক্রিকেট দুনিয়ায় আজ যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, সেটি...

ইরান যুদ্ধের প্রভাব: ভারতে বিয়ারের দামে আগুন, বিপাকে সুরাপ্রেমীরা

বিশ্ব রাজনীতির উত্তাপ অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অদ্ভুতভাবে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি