যশোরে পচা বিরিয়ানি কাণ্ড! ক্যাফে নুর হোটেলে বিক্ষোভ, অসুস্থ ৫ জন

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা বিরিয়ানি খেয়ে অন্তত ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী ও তাদের স্বজনরা হোটেলে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে হোটেল কর্তৃপক্ষ ভুক্তভোগীদের টাকা ফেরত দিতে বাধ্য হয়।

জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর-নালিয়া এলাকার কয়েকজন বন্ধু ও সহকর্মী ঈদ উপলক্ষে আড্ডার আয়োজন করেন। এসময় তারা রাত ১০টার দিকে ক্যাফে নুর হোটেল থেকে ২৪ প্যাকেট মুরগি ও খাসির বিরিয়ানি কিনে নেন। পরবর্তীতে কেউ একসঙ্গে বসে এবং কেউ বাড়িতে নিয়ে খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন।

ভুক্তভোগীদের মধ্যে কয়েকজনের পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হয়। পরিস্থিতির অবনতি হলে আয়োজকরা রাতেই হোটেলে গিয়ে বিষয়টি জানালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,এসময় হোটেলের মালিক বকুলকে ওই বিরিয়ানি খেতে দেওয়া হলে তিনি নিজেই খাবারটি নষ্ট বলে স্বীকার করেন। পরে বিক্ষুব্ধদের চাপে তিনি বিরিয়ানির মূল্য ফেরত দেন এবং ভুল স্বীকার করেন।

ভুক্তভোগী মনির হোসেন ও ইসমাইল হোসেন অভিযোগ করে জানান, খাবার নেওয়ার সময়ই এক কর্মচারী তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরে খাবার খাওয়ার পরপরই তাদের বমি শুরু হয় এবং গলায় অস্বস্তি দেখা দেয়। তারা এ ধরনের নিম্নমানের খাবার বিক্রির জন্য হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোটেলের মালিক বকুল কথা বলতে রাজি হননি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের অভিযোগ নিয়ে প্রায়ই কাস্টমারদের সঙ্গে ওই প্রতিষ্ঠানের ঝামেলা হয়। এছাড়া কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ রয়েছে।

এদিকে আজ সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যশোরের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামানের নেতৃত্বে
অভিযান করতে দেখা গেছে।

লেটেস্ট আপডেট

টানা ১১ বছর রেকর্ড গরম! বিশ্ব কি ধ্বংসের পথে?

গত এক দশক যেন আমাদের চোখের সামনে ধীরে ধীরে...

IPL-এর গোপন ইতিহাস ফাঁস! ১০ বছর আগে কেন শুরু হয়নি এই লিগ?

ক্রিকেট দুনিয়ায় আজ যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, সেটি...

ইরান যুদ্ধের প্রভাব: ভারতে বিয়ারের দামে আগুন, বিপাকে সুরাপ্রেমীরা

বিশ্ব রাজনীতির উত্তাপ অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অদ্ভুতভাবে...

বিরিয়ানি খেয়ে অসুস্থ! ক্যাফে নুরে অভিযান, বের হলো চাঞ্চল্যকর সত্য

যশোরে বাসি পঁচা খাবার বিক্রি, খাবারে অনুমোদনহীন পণ্য ব্যবহার...

৫ দিনের আবহাওয়া আপডেট: কখন বৃষ্টি, কখন বাড়বে গরম?

বাংলাদেশের আবহাওয়া আবার একটু বদলাতে শুরু করেছে। হঠাৎ গরম,...

বাছাই সংবাদ

আপনার হাত কী বলছে? তালুর গঠনেই লুকিয়ে ভবিষ্যতের ইঙ্গিত!

আমরা অনেক সময় কাছের মানুষদের সঙ্গেও বছর ধরে মিশি,...

স্বপ্ন নিয়ন্ত্রণের গোপন কৌশল! ড্রিম ইনকিউবেশন কীভাবে কাজ করে?

স্বপ্ন—এই একটা জিনিস মানুষকে সবসময় ভাবিয়েছে। আমরা ঘুমাই, আর...

ট্রাম্পের ১ মাসের যুদ্ধবিরতি! ইরানের সামনে ১৫ দফা চরম শর্ত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি