নানা বাড়ি থেকে ফেরার পথে মৃত্যু! প্রাইভেটকার গাছে ধাক্কা, নিভে গেল ৩ প্রাণ

চুয়াডাঙ্গা আত্মীয় বাড়ি বেড়াতে যেয়ে ফেরার পথে গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কায় যশোরের মনিরামপুরের এক পরিবারের তিন জন নিহত হয়েছেন। এসময় গুরুত্ব আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা ওই পরিবারের তিনজন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা সড়কের গাইদঘাট নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত তিনজন হলেন, মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তার বাবা মনিরামপুর পল্লি বিদ্যুৎ সমিতি-২ সাবেক পরিচালক আব্দুল মজিদ সরদার (৭৫) ও জনির চার বছরের মেয়ে শেহেরিশ।

আহতরা হলেন, জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)। বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রাইভেটকারটি যশোরের দিকে আসছিল। চালক জনি ঘুমিয়ে ঘুমিয়ে কার চালাচ্ছিলেন।

কারটি রাত আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে বটগাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে কারটিতে থাকা চালক জনি ও তার বাবা আব্দুল মজিদ মারা গেছেন।

ওসি বলেন, কারটির ভিতরে থাকা চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জনির আইটি ফার্মের এক্সপার্ট রিয়াদ হোসেন বলেন, জনি সোমবার পরিবারের সবাইকে নিয়ে প্রাইভেটকারে চড়ে চুয়াডাঙ্গা নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

রাতে সেখান থেকে ফেরার পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে জনি , তার বাবা ও ছোট্ট মেয়েটি মারা গেছে। এসময় আহত হয়েছেন জনি ভাইয়ের মা, স্ত্রী ও ছেলে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রিয়াদ হোসেন বলেন, রাতে সব আইনী প্রক্রিয়া শেষ করে আমরা নিহত তিন জনের মরদেহ তাদের বাড়িতে রয়েছে। নিহতের দাফন প্রক্রিয়াধীন।

লেটেস্ট আপডেট

ট্রাম্পের প্রতিশ্রুতি ভঙ্গ? ইসফাহান হামলা ঘিরে ট্রাম্পকে ঘিরে বড় প্রশ্ন!

বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ট্রাম্পের গোপন চাল! পাকিস্তান হয়ে ইরানের সঙ্গে শান্তি চুক্তি?

মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন এক মুহূর্তে চরমে, আর পরের মুহূর্তে...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট! উত্তরবঙ্গে ভারী বৃষ্টি—কবে কাটবে দুর্যোগ?

মাঝ বসন্তেও আবহাওয়া যেন ঠিক নিজের মুডে নেই। কখনও...

তসলিমার বিস্ফোরক মন্তব্য! “সমকাম, থ্রিসাম—দোষ কোথায়?

সোশ্যাল মিডিয়া এখন এমন এক জায়গা, যেখানে ব্যক্তিগত জীবন...

হাওয়া কি সত্যিই ‘নিষিদ্ধ ফল’-এর জন্য দায়ী? ইসলাম, খ্রিস্ট ও ইহুদি ধর্মের ব্যাখ্যা

খ্রিস্টান ও ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ 'বাইবেল (ইঞ্জিল)' ও...

বাছাই সংবাদ

আইপিএলে নতুন কড়াকড়ি! টিম বাস বাধ্যতামূলক, জার্সি ভুল হলে শাস্তি

ক্রিকেট মানেই শুধু ব্যাট-বল আর মাঠের লড়াই নয়, এর...

ল্যান্ডিংয়ের সময় ভয়ংকর দুর্ঘটনা! এয়ার কানাডা বিমানের সঙ্গে ফায়ার ট্রাকের সংঘর্ষ

রাতের আকাশে সবকিছু তখন স্বাভাবিকই মনে হচ্ছিল। যাত্রীরা ভাবছিলেন,...

হরমুজ সংকট: শেষ মুহূর্তে পিছিয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প! যুদ্ধ নাকি নতুন কৌশল?

পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবারও উত্তপ্ত। Iran এবং যুক্তরাষ্ট্রের মধ্যে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি