মধ্যরাতে মৃত্যুর মিছিল! কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ প্রাণ ঝরল

কুমিল্লায় বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০জন আহত হয়েছেন। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘মামুন স্পেশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দ্রুতগতির ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং আহতদেরও সেখানে ভর্তি করা হয়।ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেটের সিগন্যালম্যানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি—এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে যথাযথ সিগন্যাল না থাকায় বাসটি রেললাইনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, এখন পর্যন্ত হাসপাতালে ১২ জনের লাশ আনা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সকালে রেলওয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লেটেস্ট আপডেট

টেস্টোস্টেরন কি সত্যিই যৌন আকাঙ্ক্ষা বাড়ায়? নাকি এটা শুধু মিথ!

আজকাল অনেক মানুষ একটা সাধারণ সমস্যার কথা বলছেন—যৌন আকাঙ্ক্ষা...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ধাক্কা! কেন বাতিল হল শাকিরার ভারত সফর?

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতাই তৈরি...

ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি! লন্ডন কি এখন ঝুঁকিতে? বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক

বিশ্ব রাজনীতির অস্থির সময় যেন আরও জটিল হয়ে উঠছে।...

এই দেশে টিপস দিলে অপমান! ভ্রমণে গিয়ে বড় ভুল করবেন না

ভ্রমণে বের হলে আমরা অনেক কিছু নতুনভাবে শিখি। নতুন...

লেখক নাকি AI? ‘Shy Girl’ ঘিরে তুমুল বিতর্ক, বই প্রকাশ বাতিল!

ডিজিটাল যুগে আমরা প্রায় সব কাজেই প্রযুক্তির সাহায্য নিচ্ছি।...

বাছাই সংবাদ

২০৫০-এর পর মৃত্যু নেই? বিজ্ঞান বলছে মানুষ হতে পারে অমর!

মানুষ জন্মেছে, একদিন মরবে—এই সত্যটা আমরা ছোটবেলা থেকেই শুনে...

বাবা-মায়ের পাপের শাস্তি কি সন্তান পায়? সত্য জানলে অবাক হবেন!

মানুষের জীবনে সুখ-দুঃখ, ভালো-মন্দ—এসব নিয়ে নানা ধরনের বিশ্বাস যুগ...

২৪ ঘণ্টার দিন কেন? প্রাচীন সভ্যতার আশ্চর্য গণনার রহস্য উন্মোচন

সময়—এই শব্দটা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু কখনও কি...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি