Homeযশোর খবরযশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

Share

যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন। সরকারের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সরকারের জারি করা প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য অভিজ্ঞ ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের এসব দায়িত্ব দেওয়া হচ্ছে।

নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদের চলমান ও ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সাধারণ মানুষ স্থানীয় সরকারের সেবা আরও কার্যকরভাবে পাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার অথবা সুবিধাজনক সময়ে নবনিযুক্ত প্রশাসক আনুষ্ঠানিকভাবে যশোর জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ করতে পারেন।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন