৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি একসাথে বসেছেন ইতেকাফে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যশোর সদর উপজেলার সতীঘাটা ঐতিহ্যবাহী আশরাফুল মাদারিস মসজিদে এ ব্যবস্থা করা হয়েছে।

মসজিদ জুড়ে যেন নেমে এসেছে এক আধ্যাত্মিক আবহ। বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় সতীঘাটা এলাকাতেও এখন এক অনন্য পরিবেশ বিরাজ করছে।

মাদ্রাসাটির শিক্ষক মাওলানা হাসান ইমাম জানান, এ বছর২০ রোজার রাত থেকে ১ হাজার ৬৬৪ জন মুসুল্লি ইতেকাফে অংশ নিয়েছেন। যার মধ্যে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, পানামা, লন্ডন, ও সিঙ্গাপুরের মেহমান ৮০ জন।

যারা রমজানের শুরু থেকেই মাদ্রাসায় অবস্থান করছেন। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মুসুল্লি রয়েছেন ১ হাজার ৫৬৪ জন।

তিনি আরো জানান, বিশাল সংখ্যক মুসল্লির আবাসন নিশ্চিত করতে মাদ্রাসার চারতলা মসজিদটি ব্যবহৃত হচ্ছে।

তবে মুসুল্লির সংখ্যা ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় মসজিদের ছাদে ত্রিপল টাঙিয়ে থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেখানেই ইবাদত-বন্দেগিতে মগ্ন রয়েছেন মুসুল্লিরা।

মাদ্রাসাটির মহা পরিচালক মাওলানা নাসিরুল্লাহ জানান, যশোরের বিত্তবানদের সহযোগিতায় এ মাদ্রাসাটি পরিচালিত হয়। তাদের ও ইতেকাফে বসা মুসুল্লিদের অর্থায়নেই ইতেকাফকারীদের সেহেরি ও ইফতারসহ খাবারের যাবতীয় আয়োজন করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন,আমরা বিভিন্ন দেশের ৬শ’ মুসুল্লিকে ইতেকাফের আমন্ত্রণ জানিয়েছিলাম। ইরান যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয় ও ভিসা জটিলতার কারণে অধিকাংশ আমন্ত্রণকারী আসতে পারেননি।

যেসব বিদেশি মেহমানরা ইতেকাফে বসেছেন তারা রমজানের শুরু থেকে মাদ্রাসায় আছেন। ইতেকাফ শেষে ঈদের নামাজের পর তারা বিদায় নেবেন। ঐতিহ্য অনুযায়ী, ইতেকাফকারী ও মাদ্রাসা সংশ্লিষ্ট সকলে স্থানীয় সতীঘাটা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

দেশি ও বিদেশি মুসুল্লিদের এই বিশাল সমাগমকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তরিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রতিবছরই এখানে বিপুল সংখ্যক দেশি-বিদেশি মুসল্লি ইতেকাফে বসেন। এটা আমাদের এলাকার জন্য রহমত স্বরূপ।


প্রসঙ্গত, এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ২ হাজার ছাত্র দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। যার মধ্যে ৫০ জন এতিম শিশু রয়েছে।

লেটেস্ট আপডেট

বার্মিংহামে আবর্জনার পাহাড়! খরগোশের মতো বড় ইঁদুরে আতঙ্কে বাসিন্দারা

বার্মিংহাম শহরের রাস্তাগুলো এখন যেন এক ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি।...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

মধ্যপ্রাচ্যে পানির জন্য যুদ্ধ? ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পেছনের লুকানো সত্য

মধ্যপ্রাচ্যের সংঘাতের কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে...

বাছাই সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

মধ্যপ্রাচ্যে পানির জন্য যুদ্ধ? ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পেছনের লুকানো সত্য

মধ্যপ্রাচ্যের সংঘাতের কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে...

ঘোষণায় বেকিং পাউডার, ট্রাকে মিলল শাড়ি-থ্রি পিস! বেনাপোল বন্দরে বড় জালিয়াতি ফাঁস

বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের...

‘ব্যাক বেঞ্চারের’ ঈদ বাজারে অর্ধেক দামে পণ্য কিনলো ১২শ’ পরিবার

যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলভ ঈদ বাজারে অর্ধেকের...

দুই দফা হামলা থেকেও বেঁচে গেলেন মোজতবা খামেনি, বিস্ফোরক দাবি এমপির

ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ...

ঈদের আগে আবহাওয়ার পূর্বাভাস: ঝড়-বৃষ্টি কি ভোগান্তি বাড়াবে ঈদযাত্রায়?

বাংলাদেশে এখন বসন্তকাল। ক্যালেন্ডারে বসন্ত হলেও দেশের বিভিন্ন জায়গায়...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি