যশোরের নওদাপাড়া বাজারে ভয়াবহ আগুন: ৩৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

যশোরের অভয়নগর উপজেলার নওদাপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে বাজারের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, রাত দুইটার দিকে নওদাপাড়া বাজারের কাঠপট্টি এলাকায় আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওয়াপাড়া ও ফুলতলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার জন্য পুরো বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা পাশের একটি ফানুস তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোতে সেগুনসহ বিভিন্ন ধরনের সাইজ কাঠ ও তৈরি আসবাবপত্র মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাদের ধারণা, ক্ষতির পরিমাণ তিন কোটি টাকার বেশি হতে পারে।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান।

লেটেস্ট আপডেট

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেপ্তার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ...

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

অবিশ্বাস্য! গোল্ডফিশ চালাল গাড়ি : ৪০ ফুট পথ পাড়ি দিয়ে করল বিশ্বরেকর্ড

বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রগতি আমাদের বারবার অবাক করে। কখনও রোবট...

একতরফা প্রেমের ভয়ঙ্কর পরিণতি! তরুণীর নামে ট্যাটু, তারপর প্যান্টি চুরি

একতরফা প্রেম অনেক সময় মানুষের জীবনকে অদ্ভুত দিকে নিয়ে...

সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই! সংসদের বাইরে বড় প্রশ্ন তুললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

বাছাই সংবাদ

যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেপ্তার

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ...

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকন

যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির...

সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই! সংসদের বাইরে বড় প্রশ্ন তুললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

আজ থেকেই জ্বালানি রেশনিং বন্ধ! জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি