বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, আজ বুধবার কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা দ্বাদশ দিনে গড়িয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সতর্কবার্তায় জানিয়েছে, দেশটিতে “নিরাপত্তা ঝুঁকি উচ্চ পর্যায়ে রয়েছে।”
সেজন্য জননিরাপত্তার স্বার্থে “সবাইকে ঘরে থাকার, বাইরে না যাওয়ার এবং জানালা ও খোলা জায়গা থেকে দূরে থাকার” অনুরোধ জানিয়েছে কাতার সরকার।
সূত্র: বিবিসি বাংলা।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

