Homeজাতীয়আশাসুনিতে উৎপত্তি, কাঁপল ঢাকা-কলকাতা—ভূমিকম্পে কী জানা গেল?

আশাসুনিতে উৎপত্তি, কাঁপল ঢাকা-কলকাতা—ভূমিকম্পে কী জানা গেল?

Share

শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা ও ভারতের কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ৫.৪ মাত্রার বা মাঝারি ভূমিকম্প ছিল।

এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে খুলনার সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলায় দেখানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএসে এটি ৫.৩ মাত্রার বলে উল্লেখ করেছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে আইফোনের অ্যালার্ট সিস্টেমে এটি রিখটার স্কেলে ৫.৪ ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ৪.৯ মাত্রার ভূমিকম্পের তথ্য দেখা যাচ্ছিলো।বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় মাটির ৯.৮ কিলোমিটার গভীরে এটি হয়েছে বলে তথ্য দিচ্ছে ইউএসজিএস।

কলকাতা থেকে বিবিসির সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানিয়েছেন, সেখানেও শক্তিশালী কম্পন টের পাওয়া গেছে। অনেকে আতঙ্কে বিভিন্ন ভবন ছেড়ে রাস্তায় বা খোলা জায়গায় বের হয়ে গেছেন।

সূত্র: বিবিসি বাংলা।


Discover more from Jashore Khabor

Subscribe to get the latest posts sent to your email.

@ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য যশোর খবর কতৃপক্ষ দায়বদ্ধ নয়।

Table of contents [hide]

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন