মাহমুদুল হক সোহানকে সভাপতি ও রিহাদকে সাধারণ সম্পাদক করে যশোর বিপ্লবী ছাত্র জনতার ১৪ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার সকালে যশোর পৌর উদ্যানে যশোর বিপ্লবী ছাত্র জনতার সকল সদস্যদের সম্মতিক্রমে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে ৪ জনকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- ড. সৈয়দ ইমদাদুল হোসেন, মিজানুর রহমান,সালমান হাসান রাজীব ও মেহেদি হাসান রূপম।
কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আরিফুল ইসলাম টিটো, শোভন সাহা।
যুগ্ম-সম্পাদক আসমা ইসলাম। সাংগঠনিক সম্পাদক তামিম। সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিরা। দপ্তর সম্পাদক ইব্রাহিম। সহ-দপ্তর সম্পাদক ফাহিম। মহিলা বিষয়ক সম্পাদক সাদিয় ও মাহিরা। অর্থ সম্পাদক রিহাদ ও আসমা।
এক বিবৃতিতে সভাপতি মাহমুদুল হক সোহান ও সাধারণ সম্পাদক রিহাদ বলেন, এক বছরের জন্য গঠিত কমিটি দেশের যেকোন সংকটে ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে একসাথে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, যশোর বিপ্লবী ছাত্র জনতা একটি অরাজনৈতিক সংগঠন। ন্যায় হবে ভিত্তি, সমতা হবে শক্তি এটিই তাদের একমাত্র উদ্দেশ্য।
Discover more from Jashore Khabor
Subscribe to get the latest posts sent to your email.

