Homeনির্বাচনটাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

টাকা উদ্ধার না রাজনৈতিক চাপ? ব্যক্তি স্বাধীনতা নিয়ে বিস্ফোরক অভিযোগ এনসিপির

Share

বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

আজ বুধবার রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

“কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে,” বলেন তিনি।

নির্বাচনের আইন এবং বিধিমালার অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে নির্দিষ্টভাবে ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

“আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে ২০ হাজার টাকা বহন করার কারণে জামায়াতের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে এবং তার কাছ থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে,” বলেন তিনি।

পক্ষপাতদুষ্ট প্রশাসন এবং লোকাল মিডিয়ার মাধ্যমে নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলেও দাবি করেন মি. ভূঁইয়া।

এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না”।

“মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে” বলেও অভিযোগ তোলেন তিনি। এ সময় ভোটারদের নিরাপত্তা চান মনিরা শারমিন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন