এবার হলফনামা দিয়ে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা

একসময় ব্যালটে সিল মারা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ছাবের আহমদ। সেই ঘটনাই তাকে আলোচনায় নিয়ে আসে। এবার তিনি আনুষ্ঠানিকভাবে হলফনামা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন। শারীরিক অসুস্থতা, মানসিক চাপ সব মিলিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হলফনামার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজীবনের জন্য রাজনীতি ছেড়েছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবের আহমদ। তিনি দাবি করেছেন, জীবনে কখনো রাজনীতি করবেন না।

জীবনের বাকি সময় তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এর আগে গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতির ঘোষণা দেন। এই হলফনামা রোববার (২৯ মার্চ) স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়।

হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে ছিলেন। তবে এই পদটি তিনি নিজের উদ্যোগে নেননি, বরং জেলা পর্যায়ের নেতারা তাকে দিয়েছেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, তিনি কখনো মিছিল-মিটিংয়ে অংশ নেননি এবং সক্রিয় রাজনীতিও করেননি।

ওই হলফনামায় আরও উল্লেখ করা হয়, শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তিজনিত কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্বেচ্ছায় ও সুস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে তিনি পদত্যাগ করেছেন এবং এখন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না।

Images 10000 02

স্থানীয় সূত্র জানায়, ২০১৬ সালের ২৯ মে ইউপি নির্বাচনে ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে ৪০০ ব্যালটে সিল মারার সময় হাতেনাতে ধরা পড়েছিলেন ছাবের আহমদ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে বিপুল পরিমাণ ব্যালটসহ তাঁর আটক হওয়ার সেই সংবাদ প্রথম আলোসহ গণমাধ্যমে প্রকাশিত হয় পরদিন।

তবে তিনি ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ পান। ২০২২ সালের নির্বাচনে দলীয় প্রার্থী হতে পারেননি তিনি। তবে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে আবারও চেয়ারম্যান হন। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

জানতে চাইলে ছাবের আহমদ বলেন, ‘আমি জীবনেও আর রাজনীতি করবো না। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত কোনো দলই করব না। তবে সমাজসেবা চালিয়ে যাব।’

লেটেস্ট আপডেট

রোহিতের ঝড়ে উড়ল KKR : ২২০ রানও বাঁচাতে পারল না নাইটরা!

আইপিএল ২০২৬-এর শুরুতেই এক হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই...

ব্রিটিশ বনাম বাঙালি! নিউ মার্কেট নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের কাহিনি

কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা নিউ মার্কেট শুধু একটা বাজার...

খুলনায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে, আহত ৪

খুলনায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছে।...

যশোরে তেল লুকিয়ে সরবরাহ বন্ধ! ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে...

সিসি ক্যামেরায় ধরা পড়ল তেল সিন্ডিকেট! যুবদলের নাম ব্যবহার করে প্রতারণা

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের...

বাছাই সংবাদ

ট্রাম্পের নীতির বিরুদ্ধে রাস্তায় মানুষ! আমেরিকা জুড়ে বড় আন্দোলনের চিত্র

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান...

ইসরায়েলি হামলায় নিহত ৩ সাংবাদিক—অন্ত্যেষ্টিতে মানুষের ঢল, উত্তাল লেবানন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন...
00:00:53

নড়াইলের ভয়াবহ রাত: ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা, চালক গ্রেপ্তার

নড়াইলে ডিজেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি