যশোরে তেল পাম্প থেকে জোরপূর্বক তেল নেয়ার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের নাম ভাঙিয়ে জোর করে পেট্রোল নিয়ে পরে খোলাবাজারে বেশি দামে বিক্রির ঘটনায় দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

(৩০ মার্চ) সোমবার রাতে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।


বহিষ্কৃতরা হলেন, চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার। বহিষ্কারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, গত শনিবার রাতে যুবদল নেতা শামিম কবির ও জাকির হোসেন যশের ঝিনাইদহ মহাসড়কের সদরের চুড়ামনকাটি শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান।

Images 10000 03

পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের বহিষ্কার করা হয়েছে।

তবে দলের প্রভাব খাটিয়ে ঐ দুই নেতা তেল নেয়নি দাবি করে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন বলেন, ‘স্থানীয়ভাবে দুই যুবদল নেতাদের বিরুদ্ধে জোর করে তেল নেওয়ার অভিযোগ উঠেছিলো। তবে, আমরা সরেজমিনে তদন্ত করেছি।

ঘটনার দিন রাতে তারা পাম্পে গেছিলো বিশৃঙ্খলা মেটাতে। যেহেতু তেল নিয়ে অস্থিরতা বা বিশৃঙ্খলার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসন দেখছে; তার পরেও তারা সেখানে যাওয়ার কারণে তাদের বহিস্কার করা হয়েছে। কেউ দলের উর্ধে নয়। বিশৃঙ্খলা করলে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

লেটেস্ট আপডেট

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

খারগ দ্বীপ দখলের পরিকল্পনা: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ভেতরের গল্প

পারস্য উপসাগরের মাঝখানে ছোট একটা দ্বীপ, কিন্তু গুরুত্ব এত...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

বাছাই সংবাদ

যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ...

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

জুলকারনাইন সায়েরের বিস্ফোরক প্রশ্ন: স্বাস্থ্যখাতে কী ঘটেছিল আসলে?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও স্বাস্থ্যখাতের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন...

লাইভ ম্যাচে হাঁটু গেড়ে প্রোপোজ, কিন্তু আংটি উধাও!

ক্রিকেট শুধু খেলা নয়, অনেক সময় এটি আবেগ, ভালোবাসা...

বাংলাদেশে মব কালচার বন্ধ! স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে “মব কালচার” বা গণপিটুনি এবং বিশৃঙ্খল...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি