যশোরে ট্রাস্কফোর্স অভিযান! ২৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়েছে। এসময় একটি কার্গো পরিবহনে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৩০ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আজিজুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং শার্শা থানার এসআই পায়েল কুন্ডু।

বিজিবি সূত্র জানায়, আমড়াখালী চেকপোস্টে এস এ পরিবহনের একটি কার্গো (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি করে বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে পার্ক, কিটক্যাট, ক্যাডবেরি, চুপা চুপসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট, পন্ডস, গার্নিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ারসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য পণ্য।

আটককৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো—পার্ক চকলেট ১৪৮০ পিস, কিটক্যাট ১২৩০ পিস, চুপা চুপস ৫৭১০ পিস, পন্ডস ফেসওয়াশ (বিভিন্ন সাইজ) ২৬৮৯ পিস, গার্নিয়ার ফেসওয়াশ (পুরুষ ও নারী) ৭৯৫ পিস, মোস্তাক ফেসওয়াশ ১২২৫ পিস, ফিয়ামা শাওয়ার জেল ২১০ পিসসহ বিভিন্ন ধরনের পণ্য।

উদ্ধারকৃত এসব পণ্যের মূল্য ২৮ লাখ ২৩ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি জানায়, আটক পণ্যসমূহের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেটেস্ট আপডেট

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

খারগ দ্বীপ দখলের পরিকল্পনা: যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার ভেতরের গল্প

পারস্য উপসাগরের মাঝখানে ছোট একটা দ্বীপ, কিন্তু গুরুত্ব এত...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

বাছাই সংবাদ

যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা! মারধর ও দেশ ছাড়ার হুমকি

যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি...

মাগুরায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী গ্রেফতার

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার জেলার...

যশোরে কনে খুঁজতে গিয়ে ব্যর্থ! শেষমেশ কীভাবে বিয়ে হলো রবীন্দ্রনাথের?

রবীন্দ্রনাথ ঠাকুর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কবিতা,...

কালিয়ায় বড় অভিযান! ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ...

যশোরে তেল পাম্প থেকে জোরপূর্বক তেল নেয়ার ঘটনায় দুই যুবদল নেতা বহিষ্কার

যশোরের শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে যুবদলের...

জুলকারনাইন সায়েরের বিস্ফোরক প্রশ্ন: স্বাস্থ্যখাতে কী ঘটেছিল আসলে?

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও স্বাস্থ্যখাতের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন...

লাইভ ম্যাচে হাঁটু গেড়ে প্রোপোজ, কিন্তু আংটি উধাও!

ক্রিকেট শুধু খেলা নয়, অনেক সময় এটি আবেগ, ভালোবাসা...

বাংলাদেশে মব কালচার বন্ধ! স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে “মব কালচার” বা গণপিটুনি এবং বিশৃঙ্খল...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি