অন্তর্বর্তী সরকারকে দেওয়া রহস্যময় অফার ফাঁস করলেন আসিফ মাহমুদ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে ‘ডিপ স্টেট’ নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য। ‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে। ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন আসিফ, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় আসিফ এমন বক্তব্য দেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে আসিফের কাছে ওই বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেকগুলো পক্ষ ছিল। তাই সুনির্দিষ্ট করে কারও নাম আমি উল্লেখ করতে চাই না।’

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম তিন-চার-পাঁচ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন-দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল।’

আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। ফলে সরকার তাদের (ডিপ স্টেট) সঙ্গে সমঝোতায় যায়নি।’

তবে এই ডিপ স্টেট কারা, সেটা আসিফ মাহমুদ স্পষ্ট করে বলতে রাজি হননি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করেছে পাঁচ সপ্তাহ আগে। আসিফ মাহমুদ ছাড়া ওই সরকারের আর কোনো উপদেষ্টা এখন পর্যন্ত ডিপ স্টেট বা ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব ছিল—এমন কিছু বলেননি।

তবে এনসিপির আহ্বায়ক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ১০ মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট।’ তিনিও ডিপ স্টেট কারা, সেটা স্পষ্ট করে বলেননি।

তথ্যসূত্র: প্রথম আলো

লেটেস্ট আপডেট

হ্যানয়ের ট্রেন স্ট্রিট: বিপজ্জনক সেলফির স্বর্গ কি বন্ধ হতে চলেছে?

ভাবুন তো, আপনি নিশ্চিন্তে বসে কফি খাচ্ছেন। হঠাৎ করেই...

পুতিনের ঘনিষ্ঠ বন্ধু? পরমাণু বিজ্ঞানী নির্মল কুমার দাশের জীবনকাহিনী

বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া অনেক প্রতিভাবান মানুষের গল্প আমরা...

আকাশ কালো কেন? হাজার কাকের রহস্যে আতঙ্কিত তেল আভিভ!

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ইজরায়েলের অন্যতম ব্যস্ত শহর...

৫০ পয়সার আইসক্রীম! আশির দশকের গ্রামবাংলার অবিশ্বাস্য গল্প

আশির দশক ছিল এমন এক সময়, যখন গ্রামবাংলার গরমের...

যশোর বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি! আসল ঘটনা কী?

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে যশোরের মণিহার চত্বরে...

বাছাই সংবাদ

পুতিনের ঘনিষ্ঠ বন্ধু? পরমাণু বিজ্ঞানী নির্মল কুমার দাশের জীবনকাহিনী

বাংলাদেশের মাটিতে জন্ম নেওয়া অনেক প্রতিভাবান মানুষের গল্প আমরা...

আকাশ কালো কেন? হাজার কাকের রহস্যে আতঙ্কিত তেল আভিভ!

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ইজরায়েলের অন্যতম ব্যস্ত শহর...

৫০ পয়সার আইসক্রীম! আশির দশকের গ্রামবাংলার অবিশ্বাস্য গল্প

আশির দশক ছিল এমন এক সময়, যখন গ্রামবাংলার গরমের...

যশোর বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি! আসল ঘটনা কী?

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে যশোরের মণিহার চত্বরে...

তেলের সংকট নেই, দামও বাড়বে না—যশোরে প্রতিমন্ত্রী অমিতের বার্তা

জনস্বার্থে জ্বালানি তেলের দাম সরকার বাড়াবে না, জানিয়ে অতিরিক্ত...

নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন; যাত্রীরা সবাই অক্ষত

যশোর নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি...

প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি! জ্বালানি নিয়ে বড় ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী

জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি...

একদিনে দুই দুর্ঘটনা—যশোরে শিক্ষক ও শ্রমিকের করুণ মৃত্যু

যশোরে পৃথক দুই দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি