চলন্ত পথে তেল চুরি করে বিক্রি! সাতমাইলে ধরা পড়লো চক্র

মহাসড়কের পাশে জ্বালানি তেলের ট্যাংকলরি দাঁড়ানো। লরির উপরে দাঁড়িয়ে একজন বালতি দিয়ে তেল নামাচ্ছেন। নিচে দাঁড়িয়ে থাকা আরেকজন তেলভর্তি সেই বালতি নিয়ে যাচ্ছেন সড়কের পাশে থাকা দোকানে।

ফিরতি বালতিতে তরল কিছু (সম্ভবত পানি) ঢালছেন তেলের সেই ডিপোর ট্রাকে। দুই মিনিট ২২ সেকেন্ডের অবৈধ তেল বিক্রির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলছে সমালোচনা আলোচনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদরের সাতমাইল এলাকায় অবস্থিত আলী হোসেনের দোকানের সামনে। প্রথমে ঝিনাইদহের কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লার মোবাইলে ধরা পড়ে চুরির এই দৃশ্য। এরপর তার ফেসবুকে পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা-ট ০-০০০৩ রেজিস্ট্রেশন নাম্বারের একটি তেলবাহি ডিপোর ট্রাক থেকে বালতিতে করে তেল নামানো হচ্ছে এবং নিচে আরেকজন তেলের বালতি নিয়ে দোকানে প্রবেশ করছেন। কয়েক বালতি তেল তিনি দোকানে নেন। পরে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি দোকানি বলে জানান।

তবে গাড়ির ওপরে থাকা ব্যক্তির নাম জিজ্ঞেস করলেও তিনি নাম বলেননি। খোঁজ নিয়ে জানা গেছে, দোকানির নাম আলী হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে দোকান বানিয়ে সড়কে চলাচলরত গাড়ির চোরাই তেল ক্রয় বিক্রয় করে আসছিলেন।

জানতে চাইলে কালীগঞ্জের সাংবাদিক আরিফ মোল্লা বলেন, খুলনার ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে চালক ও তার সহকারীরা তেল চুরি করে বিক্রি করে দেন। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার সাতমাইল এলাকায় অবস্থান নিই।

সেখানে গাড়িটি আসার পর বালতিতে করে তেল নামিয়ে বিক্রি করছিল চালক ও সহকারী। শুধু মঙ্গলবার নয়, তারা নিয়মিত তেল চুরি করে বিক্রি করে দেন। যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত তিন থেকে চারটি স্পষ্টে তেল চুরি করে বিক্রি করেন চালক ও সহকারীরা। তিনি বলেন, ভিডিওতে তাদের কাছে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছি। কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। ভিডিও ফেসবুকে ছাড়ার পর ভাইরাল হয়েছে। এমনকি চুয়াডাঙ্গার কোন পাম্পের গাড়ি সেটাও জানা যায়নি।

তেল নামানোর স্থানটি যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের সাতমাইল এলাকায়। ঐ ইউনিয়নের ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, দোকানটি মহাসড়কের ফাঁকা মাঠের ভিতরে। বিভিন্ন গাড়ির চোরাই তেল ড্রাইভার হেলপারের যোগসাজশে তারা ক্রয় করে। পরে খুচরা দামে সেই তেল বিভিন্ন গাড়িতে বিক্রি করে বলে তিনি অভিযোগ করেন।

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, ‘অবৈধভাবে তেল চুরি করার ভিডিও ফেজবুকে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও আমি দেখেছি।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আর দোকান মালিক আলী হোসেনের নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

লেটেস্ট আপডেট

আকাশ কালো কেন? হাজার কাকের রহস্যে আতঙ্কিত তেল আভিভ!

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ইজরায়েলের অন্যতম ব্যস্ত শহর...

৫০ পয়সার আইসক্রীম! আশির দশকের গ্রামবাংলার অবিশ্বাস্য গল্প

আশির দশক ছিল এমন এক সময়, যখন গ্রামবাংলার গরমের...

যশোর বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি! আসল ঘটনা কী?

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে যশোরের মণিহার চত্বরে...

তেলের সংকট নেই, দামও বাড়বে না—যশোরে প্রতিমন্ত্রী অমিতের বার্তা

জনস্বার্থে জ্বালানি তেলের দাম সরকার বাড়াবে না, জানিয়ে অতিরিক্ত...

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুষ্ঠু ও নির্বিঘ্নে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ...

বাছাই সংবাদ

যশোর বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নাম ঢেকে শ্রদ্ধাঞ্জলি! আসল ঘটনা কী?

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে যশোরের মণিহার চত্বরে...

তেলের সংকট নেই, দামও বাড়বে না—যশোরে প্রতিমন্ত্রী অমিতের বার্তা

জনস্বার্থে জ্বালানি তেলের দাম সরকার বাড়াবে না, জানিয়ে অতিরিক্ত...

নড়াইল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় আগুন; যাত্রীরা সবাই অক্ষত

যশোর নড়াইল মহাসড়কের ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী একটি...

প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি! জ্বালানি নিয়ে বড় ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী

জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে ১৬৭ কোটি...

একদিনে দুই দুর্ঘটনা—যশোরে শিক্ষক ও শ্রমিকের করুণ মৃত্যু

যশোরে পৃথক দুই দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকসহ দুইজন নিহত...

একাত্তরের ৯৩ হাজার পাকিস্তানি যুদ্ধবন্দি: কীভাবে ফিরল নিজ দেশে?

একাত্তরে টানা নয় মাসের যুদ্ধে কোণঠাসা হয়ে পড়ায় ১৯৭১...

Virat Kohli-র নতুন ট্যাটু রহস্য! IPL-এর আগে কেন এই উল্কি?

ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় নাম বিরাট কোহলি। মাঠে যেমন...

যুদ্ধের প্রভাব স্বাস্থ্য খাতে! হঠাৎ কেন বাড়ছে ওষুধের দাম?

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শুধু ভূ-রাজনীতি বা জ্বালানি বাজারেই প্রভাব...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি