তুচ্ছ কারণে প্রাণ গেল! নড়াইলে ফিলিং স্টেশনে ট্রাকচাপায় নিহত ম্যানেজার

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তেল দিতে না পারার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার দিবাগত রাত ২টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নাহিদ সদর উপজেলার পেড়লী গ্রামের আকরম সরদারের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঘাতক ট্রাকচালক সুজাত তেল নেওয়ার জন্য তানভীর ফিলিং স্টেশনে আসেন। কোনো কারণে তাৎক্ষণিকভাবে তেল দিতে অপরাগতা প্রকাশ করলে চালকের সঙ্গে স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ট্রাকচালক সুজাত ইচ্ছাকৃতভাবে নাহিদকে ট্রাকচাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মৃত্যু হয়। অভিযুক্ত সুজাতও একই গ্রামের তহিদুরের ছেলে বলে জানা গেছে।

ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, “তেল নিয়ে তুচ্ছ বিতণ্ডার জেরে সুজাত হঠাৎ করে ট্রাকটি ম্যানেজারের গায়ের ওপর উঠিয়ে দেয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়।” এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘাতক ট্রাকচালক সুজাত ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

লেটেস্ট আপডেট

প্রিপেইড মিটার চার্জ বাতিল: বিদ্যুৎ বিল কমবে, গ্রাহকদের স্বস্তি বাড়বে

বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য অবশেষে এলো বড় স্বস্তির খবর।...

জ্বালানি সংকটে বাংলাদেশে স্বস্তি! ভারত থেকে আসছে হাজার হাজার টন ডিজেল

বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বাংলাদেশ এক গভীর জ্বালানি সংকটের...

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য! ‘যৌনতা নিয়েও প্রশ্ন করুন’—হাসিতে ফেটে পড়ল সভা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে। ফ্লোরিডায়...

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে কেন বাড়ছে না?

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে সেই প্রভাব...

গ্রিস উপকূলে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

ইউরোপে ভালো জীবনের আশায় জীবন বাজি রাখা মানুষের গল্প...

বাছাই সংবাদ

প্রিপেইড মিটার চার্জ বাতিল: বিদ্যুৎ বিল কমবে, গ্রাহকদের স্বস্তি বাড়বে

বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য অবশেষে এলো বড় স্বস্তির খবর।...

গ্রিস উপকূলে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

ইউরোপে ভালো জীবনের আশায় জীবন বাজি রাখা মানুষের গল্প...

একাত্তরের শহীদদের ভুলে গেলে চলবে না : নার্গিস বেগম

একাত্তরের শহীদদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে...

গসিপে তোলপাড় বলিউড! প্রেম নিয়ে কড়া জবাব দিলেন মালাইকা অরোরা

বলিউডে গসিপ নতুন কিছু না। কিন্তু কিছু নাম আছে,...

আইপিএল নিষেধাজ্ঞা তুলে কী বার্তা দিল বাংলাদেশ সরকার?

বাংলাদেশে আবারও দেখা যাবে Indian Premier League (আইপিএল)। কিছুদিন...

“৯ ঘণ্টা চিকিৎসক আসেননি!”—ডা. ডোরার মৃত্যু ঘিরে যা বলছে পরিবার

চিকিৎসকের অবহেলার কারণে ডাক্তার চাঁদ সুলতানা ডোরার মৃত্যুর অভিযোগ...

বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম? কী বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে অসন্তোষের বিষয়টি সম্প্রতি...

শহীদ জিয়ার নাম সামনে আসবে: খাল খনন থামায় আগের সরকার- জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি