বিরিয়ানি খেয়ে অসুস্থ! ক্যাফে নুরে অভিযান, বের হলো চাঞ্চল্যকর সত্য

যশোরে বাসি পঁচা খাবার বিক্রি, খাবারে অনুমোদনহীন পণ্য ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের কারণে ‘ক্যাফে নুর’ হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, স¤প্রতি যশোর শহরের আর এন রোড এলাকার ক্যাফে নুর হোটেলের বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন ভোক্তা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ তোলেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি আমলে নিয়ে বুধবার ক্যাফে নুরে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, হোটেলের ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে বাসি খাবার ও বাসি মাংস অত্যন্ত নোংরাভাবে সংরক্ষণ করা হয়েছে। রান্নার জায়গার ঠিক পাশেই প্রচুর পরিমাণে তেলাপোকা ঘুরে বেড়াতে দেখা যায়। এছাড়া রান্নায় ব্যবহারের জন্য রাখা অনুমোদনহীন ক্ষতিকর ১৪০ পিস ‘মোগলাই সেন্ট’, ‘কেওড়া জল’ ও ‘গোলাপ জল’ জব্দ করা হয়।

যেগুলোর বোতলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো বৈধ নাম-ঠিকানা ছিল না এবং বিএসটিআই-এর ভুয়া সিল ব্যবহার করা হয়েছিল। এমনকি হোটেলের টয়লেটে হাত ধোয়ার জন্য কোনো সাবান ছিল না এবং কর্মচারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেটও দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় (৩৭ ও ৪৫ ধারা) অপরাধ প্রমাণিত হওয়ায় হোটেল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের চুড়িপট্টি এলাকার শান্তি স্টোরে অভিযান চালিয়ে মেয়াদবিহীন ও ননফুড গ্রেড রং মিশ্রিত শিশুখাদ্য চিপস বিক্রির অপরাধে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে বলে জানিয়েছে তিনি। অভিযানকালে ক্যাব প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লেটেস্ট আপডেট

টানা ১১ বছর রেকর্ড গরম! বিশ্ব কি ধ্বংসের পথে?

গত এক দশক যেন আমাদের চোখের সামনে ধীরে ধীরে...

IPL-এর গোপন ইতিহাস ফাঁস! ১০ বছর আগে কেন শুরু হয়নি এই লিগ?

ক্রিকেট দুনিয়ায় আজ যে নামটি সবচেয়ে বেশি আলোচিত, সেটি...

ইরান যুদ্ধের প্রভাব: ভারতে বিয়ারের দামে আগুন, বিপাকে সুরাপ্রেমীরা

বিশ্ব রাজনীতির উত্তাপ অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনে অদ্ভুতভাবে...

৫ দিনের আবহাওয়া আপডেট: কখন বৃষ্টি, কখন বাড়বে গরম?

বাংলাদেশের আবহাওয়া আবার একটু বদলাতে শুরু করেছে। হঠাৎ গরম,...

যশোরে পচা বিরিয়ানি কাণ্ড! ক্যাফে নুর হোটেলে বিক্ষোভ, অসুস্থ ৫ জন

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলের পচা...

বাছাই সংবাদ

আপনার হাত কী বলছে? তালুর গঠনেই লুকিয়ে ভবিষ্যতের ইঙ্গিত!

আমরা অনেক সময় কাছের মানুষদের সঙ্গেও বছর ধরে মিশি,...

স্বপ্ন নিয়ন্ত্রণের গোপন কৌশল! ড্রিম ইনকিউবেশন কীভাবে কাজ করে?

স্বপ্ন—এই একটা জিনিস মানুষকে সবসময় ভাবিয়েছে। আমরা ঘুমাই, আর...

ট্রাম্পের ১ মাসের যুদ্ধবিরতি! ইরানের সামনে ১৫ দফা চরম শর্ত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছে...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি