যশোরে মহান স্বাধীনতা দিবস: বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা, যশোর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন ,প্রেসক্লাব সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে শহরের মনিহার চত্বরে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বীর শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, মুক্তিযোদ্ধাদের সংগঠন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনিহার মোড়ের বিজয় স্মৃতিস্তম্ভে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে যশোর জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

এছাড়া দিবসটি উপলক্ষে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বীর শহিদদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়েই বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম জানানো হয়।

লেটেস্ট আপডেট

‘ট্রাম্পের কথা মানবে না ইরান!’ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ইঙ্গিত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে।...

১০০০ কোটি পার ‘ধুরন্ধর ২’! পুষ্পা ২: দ্য রুল-এর রেকর্ড ভাঙতে পারবে?

বলিউডে এখন একটাই নাম ঘুরছে—ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। মুক্তির...

স্বাধীনতা পেয়েছি, কিন্তু কি সত্যিই মুক্ত হয়েছি? ৫৫ বছরের কঠিন প্রশ্ন

স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের...

চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! অল্পের জন্য বাঁচলেন ৯০০ যাত্রী

আগুন লাগা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে প্রায় ৯০০ জন...

অপারেশন সার্চলাইট থেকে স্বাধীনতা: ১৯৭১-এর সেই অগ্নিগর্ভ মুহূর্ত

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একাত্তরের ২৬ মার্চ এক বিশেষ গুরুত্বপূর্ণ...

বাছাই সংবাদ

‘ট্রাম্পের কথা মানবে না ইরান!’ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ইঙ্গিত

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে।...

চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন! অল্পের জন্য বাঁচলেন ৯০০ যাত্রী

আগুন লাগা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে প্রায় ৯০০ জন...

শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ: জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এলেই পুরো দেশটা যেন...

মুক্তিযুদ্ধ জাদুঘরের অজানা গল্প : ইতিহাস রক্ষার এক অসাধারণ যাত্রা

বাংলাদেশের জন্ম এক গভীর ত্যাগ, সংগ্রাম আর রক্তের ইতিহাস...

অনুসন্ধানী সাংবাদিকতার অগ্রদূত অমৃতবাজার পত্রিকা: ইতিহাস, চেতনা ও উত্তরাধিকার

অমৃতবাজার—এই নামটি শুধুমাত্র একটি গ্রামের পরিচায়ক নয়, বরং এটি...

পদ্মা নদীর ভয়াবহ ট্র্যাজেডি! এখন পর্যন্ত ১৬ লাশ উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে ডুবে যাওয়া বাসটি তোলা...

আজ মহান স্বাধীনতা দিবস, বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন

আজ ২৬ মার্চ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।...

পদ্মা নদী থেকে বাস তোলা হচ্ছে! কতজন নিখোঁজ?

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি