যশোরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের ১০ দিনের কারাদণ্ড

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৮ মার্র্চ) রাত ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে।

অপরাধ স্বীকার করে সাব্বির মোল্যা বলেন, যশোরের মণিরামপুর বাজারে তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়া ৫০ বস্তা ডিএপি সার নছিমনে লোড করা হয়।

রাতে সাড়ে ১০টার দিকে অভয়নগরের জগবাবুর মোড়ে পৌঁছালে পুলিশ নছিমনসহ তাকে আটক করে। সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের (শাহজাহান মোল্যার গলি) শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রবিবার রাত ১০ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার পরিবহনের দায়ে চালক সাব্বির মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নছিমনসহ ৫০ বস্তা ডিএপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ (১) ধারা মোতাবেক নছিমন চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেওয়া হয়।

লেটেস্ট আপডেট

বার্মিংহামে আবর্জনার পাহাড়! খরগোশের মতো বড় ইঁদুরে আতঙ্কে বাসিন্দারা

বার্মিংহাম শহরের রাস্তাগুলো এখন যেন এক ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি।...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি...

বাছাই সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি...

মধ্যপ্রাচ্যে পানির জন্য যুদ্ধ? ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পেছনের লুকানো সত্য

মধ্যপ্রাচ্যের সংঘাতের কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে...

ঘোষণায় বেকিং পাউডার, ট্রাকে মিলল শাড়ি-থ্রি পিস! বেনাপোল বন্দরে বড় জালিয়াতি ফাঁস

বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের...

‘ব্যাক বেঞ্চারের’ ঈদ বাজারে অর্ধেক দামে পণ্য কিনলো ১২শ’ পরিবার

যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলভ ঈদ বাজারে অর্ধেকের...

দুই দফা হামলা থেকেও বেঁচে গেলেন মোজতবা খামেনি, বিস্ফোরক দাবি এমপির

ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি