“বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

0
52
Images 10000 04
“বিভিন্ন জায়গায় সিল মারার চেষ্টা” – ভোট দিয়ে বিস্ফোরক অভিযোগ রুমিনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার কাল সাড়ে ৯টায় নিজ এলাকায় ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় রুমিন ফারহানা বলেন, আশুগঞ্জের ৮টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

“সেখানে দুপুরে তারা সিল মারার পায়তারা করছে বলে আমার কাছে খবর এসেছে। আমি সেনাবাহিনী, পুলিশ ও ডিসি সবার কাছে আমি এই কেন্দ্রগুলোর নামগুলো পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়।”

তিনি আরও বলেন, “রাতে আমার একজন কর্মী পাহারায় ছিল। তাদের দুইজনকে বিনা কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমার নোয়াগাও ইউনিয়নের। ডিসি মহোদয়ের সাথে কথা বললাম। আমার মনে হয়েছে ওনাকে ভুল বুঝানো হয়েছে। সে এখন থানায় আছে। বিভিন্ন যায়গায় তারা সিল মারার চেষ্টা করছে, বিশেষ করে আশুগঞ্জ।” ‘

এবারের নির্বাচনে বিএনপি’র বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রুমিন ফারহানা যদি নির্বাচনে জয় লাভ করে এবং তারপর বিএনপি যদি তার সমর্থন চায়, তাহলে তিনি কী করবনে? সাংবাদিকরা জানতে চাইলে তিনি উত্তরে বলেন, “দেখা যাক, আমি জিতি আগে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here