ডিনস অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১ শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরষ্কার দেওয়া হয়।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে বিকাল ৪ টায় ডিনস অ্যাওয়ার্ড পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথি হিসেবে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, একাডেমিক জীবনে এধরনের অ্যাওয়ার্ড একজন শিক্ষার্থীর জন্য অনেক গর্বের। আগামীতেও সাফল্যের এ ধারাবাহিকতা তোমরা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি।

যবিপ্রবি দেশ তথা বিশ্বে গবেষণা ও শিক্ষায় অনেক এগিয়ে। আগামীতে তোমাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে আরও মাথা উঁচু করে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। তিনি ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানের আহবায়ক ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা জোগানোর জন্য যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড চালু করেছে।

এ বছর ১১ জন শিক্ষার্থী এই পুরষ্কার পেতে যাচ্ছে। আগামীতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি মনে করি।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদেও মধ্যে রয়েছে অণুজীববিজ্ঞান (এমবি) বিভাগের সানজিদা আক্তার, সুমাইয়া খাতুন, মো. সজীব হোসেন শুভ, সাইফুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের মোছা. জান্নাতুল ফেরদৌস, বিপুল কুমার সেন, ফারহানা আফরিন নেহা, রহিমা আফরোজ রুম্পা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের মুন্নি আক্তার, পল্লব সিংহ, ফার্মেসি বিভাগের সাদমান হোসাইন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, এমবি বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এম. স্বরাজ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এফ এম শহিদ উদ দৌলাসহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন এমবি বিভাগের প্রভাষক হাসনাইন আনজুম।

লেটেস্ট আপডেট

বার্মিংহামে আবর্জনার পাহাড়! খরগোশের মতো বড় ইঁদুরে আতঙ্কে বাসিন্দারা

বার্মিংহাম শহরের রাস্তাগুলো এখন যেন এক ভয়ংকর বাস্তবতার প্রতিচ্ছবি।...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি...

বাছাই সংবাদ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা! খার্গ দ্বীপ ধ্বংস, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও...

“চ্যাংরা”, “খোলান”, “গাভীন” — যশোরের আঞ্চলিক ভাষার আসল মানে জানেন?

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি নানা অঞ্চল,...

নদী খনন নাকি নতুন দুর্ভোগ? চিত্রার মাটিতে ঘর-বাথরুম চাপা পড়ার অভিযোগ

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী খননের মাটি দীর্ঘদিন ধরে সরানো...

৮০ বিদেশি মেহমান, ১৬০০+ মুসল্লি—যশোরে বিশাল ইতেকাফে আধ্যাত্মিক পরিবেশ

যশোরের একটি মসজিদে ৮০ বিদেশি মেহমানসহ সাড়ে ১৬শ মুসুল্লি...

মধ্যপ্রাচ্যে পানির জন্য যুদ্ধ? ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের পেছনের লুকানো সত্য

মধ্যপ্রাচ্যের সংঘাতের কথা উঠলেই সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে...

ঘোষণায় বেকিং পাউডার, ট্রাকে মিলল শাড়ি-থ্রি পিস! বেনাপোল বন্দরে বড় জালিয়াতি ফাঁস

বেনাপোল স্থলবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের...

‘ব্যাক বেঞ্চারের’ ঈদ বাজারে অর্ধেক দামে পণ্য কিনলো ১২শ’ পরিবার

যশোরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুলভ ঈদ বাজারে অর্ধেকের...

দুই দফা হামলা থেকেও বেঁচে গেলেন মোজতবা খামেনি, বিস্ফোরক দাবি এমপির

ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ...

এ সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ক্যাটাগরি